Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার সাবেক যুগ্মসচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে আওয়ামী লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় বিপাকে ২ কোটি আমানতকারী : গভর্নর শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ঢাকার নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর গোয়ালন্দের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

আওয়ামী লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় বিপাকে ২ কোটি আমানতকারী : গভর্নর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 7

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ টাকা চুরি করে নিয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি বলছি। এটা আসলে খেলাপি নয় চুরি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এ কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ ৩৬ শতাংশ। যা এ খাতের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ১৮ মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথম ৬ মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হবে। বাকি ১ বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে।

তিনি আরও জানান, বেসরকারি খাতে ঋণ বাড়াতে সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ চালু হবে। এসময় জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলেও অবহিত করেন গভর্নর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় বিপাকে ২ কোটি আমানতকারী : গভর্নর

প্রকাশের সময় : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬