Dhaka ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানে জাবিতে ছাত্রশিবিরের মিনি ম্যারাথন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ নওগাঁর মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার চোরাই মালামাল ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 9

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস।

বৈঠকে নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক অভিবাসন-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান।

তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইওএমের আরও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের আহ্বানও জানান তিনি।

বৈঠকে সংকটাপন্ন দেশগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আইওএমের সহযোগিতার প্রশংসা করা হয়। পাশাপাশি নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

জবাবে আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ ও বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকের শেষে উভয় পক্ষ অভিবাসীদের অধিকার সুরক্ষা, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং এ বিষয়ে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬