Dhaka ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যেসব ব্যবহারকারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 41

ভুয়া অ্যাকাউন্ট, এআই-নির্ভর পরিচয় জালিয়াতি এবং সাইবার প্রতারণা রোধে সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন একটি বিনামূল্যের ‘ভেরিফায়েড ব্যাজ’ চালুর উদ্যোগ নিয়েছে মেটা। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোনো অ্যাকাউন্ট প্রকৃত ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

মেটার পেইড সেবা ‘মেটা ভেরিফায়েড’-এর মতো এ ব্যাজ কিনতে হবে না। নির্ধারিত পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে বিনামূল্যেই ব্যাজটি পাওয়া যাবে। এজন্য ব্যবহারকারীকে সেলফি ভিডিও জমা দিতে হবে, যা অ্যাকাউন্টের ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুক।

তবে নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে না পারলে এই ব্যাজ পাওয়া যাবে না। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সচল থাকতে হবে। অতীতে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে ব্যাজ দেওয়া হবে না।

এ ছাড়া ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য এই বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ প্রযোজ্য হবে না। পাশাপাশি মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাইয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও ভেরিফায়েড ব্যাজটি প্রদর্শিত হবে।

বর্তমানে ফিচারটি বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যেসব ব্যবহারকারী

প্রকাশের সময় : ১২:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬