Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 79

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সিয়েনসানো জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশে। এরপর রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স প্রদেশে মৃত্যুর সংখ্যা বেশি ছিল।

সংস্থাটি জানায়, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব সংরক্ষণ করা হচ্ছে। সেই রেকর্ড অনুযায়ী, চলতি বছরই প্রথম তাপপ্রবাহের কারণে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মৃত্যুর সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন দেশে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও তাপজনিত অসুস্থতা বেড়েছে। বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ পরিস্থিতিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

সূত্র: এএফপি ও আনাদোলু এজেন্সি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু

প্রকাশের সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬