শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই
- প্রকাশের সময় : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 82
বিশ্বের ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে প্রকাশিত জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল রিপোর্ট ২০২৬-এ টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জুরিখ এবং প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে মোনাকো। অন্যদিকে, গত বছরের তুলনায় সাত ধাপ পিছিয়ে ১৪তম স্থানে নেমে যাওয়ায় শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়েছে দুবাই।
প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের অবস্থান কমার প্রধান কারণ স্থানীয় মূল্য নয়, বরং বৈদেশিক মুদ্রার বিনিময় হার। দিরহাম মার্কিন ডলারের সঙ্গে সংযুক্ত থাকায় ইউরো ও সুইস ফ্রাঁর মতো মুদ্রার শক্তিশালী অবস্থানের কারণে ইউরোপের শহরগুলো তালিকায় এগিয়ে গেছে। তবে তুলনামূলক কম আবাসন ব্যয়, অনুকূল করনীতি এবং উন্নত জীবনযাত্রার কারণে বিশ্বের ধনী ব্যক্তি ও বিনিয়োগকারীদের কাছে দুবাই এখনো অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে রয়েছে।
























