Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা সংস্থার প্রধানকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 7

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) ভারপ্রাপ্ত প্রধান ইয়েভহেন খমারাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক ঘোষণায় জেলেনস্কি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খমারার নাম আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ইউক্রেনের পার্লামেন্টে পাঠানো হবে। ততদিন তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে ইউক্রেনের পার্লামেন্ট নতুন মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে অনুমোদন দিলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর পদ শূন্য রাখা হয়। দেশটির সংবিধান অনুযায়ী, এ দুটি মন্ত্রণালয়ের প্রার্থী রাষ্ট্রপতির মাধ্যমে পৃথকভাবে মনোনীত হতে হয়।

মেজর জেনারেল ইয়েভহেন খমারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর একজন ক্যারিয়ার কর্মকর্তা। ২০১১ সাল থেকে তিনি সংস্থাটির আলফা স্পেশাল ফোর্সেস ইউনিটে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে তিনি স্পেশাল অপারেশনস সেন্টার ‘এ’-এর প্রধান হন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। তার ভাষ্য, এই বিরোধ শুধু ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা কাজের সমন্বয়েও প্রভাব ফেলেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়েন্দা সংস্থার প্রধানকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

প্রকাশের সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬