Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২ বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি ‘রহস্যময়’ সামুদ্রিক যানটি এখন নৌবাহিনীর হেফাজতে তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 33

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জন্মনিবন্ধন সংশোধনের নামে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে দুই ইউনিয়ন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্তরা হলেন মদাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহানা আক্তার এবং মৃগী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রইসুল ইসলাম।

জানা গেছে, এক ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করেন ওই দুই উদ্যোক্তা। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন তাদের হাতেনাতে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তরা অভিযোগ স্বীকার করলে সরকারি নির্দেশনা অমান্য ও সরকারি সেবা প্রদানে অনিয়মের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “সরকারি সেবা গ্রহণে কোনো নাগরিককে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। সরকারি সেবা প্রদানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মনিবন্ধনসহ যেকোনো সরকারি সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬