Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামির সর্বোচ্চ শাস্তি হবে, আশা আইনমন্ত্রীর

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : ১১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 97

বহুল আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার আগামীকাল (১ জুন) শুরু হচ্ছে। এ মামলায় অভিযুক্ত আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চায় দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

এ সময় তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গেও কথা বলেন। মন্ত্রী জানান, সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোনো সদস্যের নাম জমা দেয়নি। তবে সরকার তাদের অংশগ্রহণের জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন বিষয়ে বিভিন্ন সুপারিশ এসেছে। এসব সুপারিশ বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পর্যালোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামির সর্বোচ্চ শাস্তি হবে, আশা আইনমন্ত্রীর

প্রকাশের সময় : ১১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬