Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 116

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তাদের অনেককে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় হাম রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত না হওয়া, অপুষ্টি এবং দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে জটিলতা বাড়ছে। হাম আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে।

এ অবস্থায় শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা, আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬