Dhaka ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ধামইরহাটে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 112

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষক হলেন মোঃ মমিনুল হক (২৬)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বরইল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাদাল চাঁনপুর এলাকার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এশার নামাজের সময় অন্য শিক্ষার্থীদের মসজিদে পাঠিয়ে দিয়ে এক শিশু শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ পাওয়া যায়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ধামইরহাট থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তায় নেয়।

এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামইরহাটে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬