কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 14
ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। । সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালেব ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনের আহ্বান জানান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, তবিবুর রহমান মিনি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন জীবন, সহ আরও অনেকে।






















