Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 103

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত প্রায় ৩টার দিকে সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা দ্রুত লাইন সচল করতে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, “অল্প সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”

এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগ দেখা দিয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করতে না পারায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬