Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক ৩ এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী ঈদে কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে: নৌপ্রতিমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 39

নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রাণীনগর থানার একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুরে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন দুপুরে স্কুল থেকে টিফিনের ছুটিতে বাড়িতে খাবার খেতে আসে সে। খাবার শেষে পুনরায় স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার করলে রাজ্জাক তার মুখ চেপে ধরে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিষয়টি জানাজানি হলে এলাকার কতিপয় মাতব্বর গ্রাম্য সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে ন্যায়বিচারের স্বার্থে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তাঁর নির্দেশে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডলের নেতৃত্বে রাতেই বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার প্রেক্ষিতে রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ভুক্তভোগীর মা অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। ধর্ষকের এমন কঠিন শাস্তি হোক যা দেখে ভবিষ্যতে আর কেউ এ ধরণের অপরাধ করার সাহস না পায়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

প্রকাশের সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬