Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 129

রাজবাড়ীতে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলমান এসএসসি পরীক্ষার সময় দিনে ও রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

জেলার বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামীণ এলাকাগুলোতে পরিস্থিতি আরও নাজুক। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়ছে।

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি তাদের প্রস্তুতিতে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। অনেকেই গরমজনিত অসুস্থতায় ভুগছে।

অভিভাবকরা জানান, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে পরিবারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। শিশুদের ঘুম ও পড়াশোনা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দারা দ্রুত লোডশেডিং পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ

প্রকাশের সময় : ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬