Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

৪ সিটিতে শুরু হচ্ছে হামের টিকা, যাদের না দেয়ার পরামর্শ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 110

দেশে উদ্বেগজনকভাবে হামের প্রাদুর্ভাবের মধ্যে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর রবিবার (১২ এপ্রিল) থেকে বাড়ানো হয়েছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এরপর আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর সেটি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেয়া যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪ সিটিতে শুরু হচ্ছে হামের টিকা, যাদের না দেয়ার পরামর্শ

প্রকাশের সময় : ১০:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬