Dhaka ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ঢাবি ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 102

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম মাহি চৌধুরী অর্ণব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটক মাহি জাতীয়তাবাদী ছাত্রদলের মুহসীন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তাঁর সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।’

এদিকে, ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা বলেন, ‘মাহি চৌধুরী একজন প্রতারক।

তার বিরুদ্ধে তিন থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।’
তিনি জানান, শনিবার তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।

অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব। হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবি ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

প্রকাশের সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬