Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

রাজধানীর কদমতলীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 119

রাজধানীর কেরানীগঞ্জে কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাসলাইট কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীর কদমতলীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশের সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬