Dhaka ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীর কদমতলীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সভাপতি নজরুল, সম্পাদক রাজু সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে ৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিরাপত্তা টহল শুরু কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে মালিকপক্ষের সঙ্গে কথা বললেন এমপি তালিব নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালক ও আরোহীর দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিং মল বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 19

দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিং মল বন্ধের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬