গুরুত্বপূর্ণ সংবাদ:
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালক ও আরোহীর
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 102
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন।
নিহতদের নাম জানা যায়নি, তবে তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর।
শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
Tag :






















