Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয় : বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 116

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ।

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জেতে দলটি।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে তরুণ ফুটবলারদের এই জয় পুরো জাতির জন্য গর্বের। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকেও হারানো সম্ভব—এটি আবারও প্রমাণ হয়েছে।

তিনি দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সংশ্লিষ্ট সবাইকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান।

আগামী দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয় : বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশের সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬