Dhaka ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা
স্বাস্থ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 132

দেশে এ মুহূর্তে হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দেশে বর্তমানে ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকা দেওয়া হবে। এই বয়সের কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। এছাড়া যারা বর্তমানে অসুস্থ (হাম বা জ্বর) বা হাসপাতালে ভর্তি, তাদের ভিটামিন এ দেওয়া হবে।

মন্ত্রী জানান, রোববার থেকে দেশব্যাপী হামের প্রকোপ বেশি ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদান কার্যক্রমে অংশ নেওয়া শিশুরা ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দেশব্যাপী ক্যাম্পেইনের পরে জন্ম নেওয়া শিশুদের মধ্যে যারা পূর্বে টিকা পাননি। নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে টিকা নেওয়া শিশুদের পুনরায় মিজেলস্ টিকা নেওয়ায় কোনো সমস্যা হবে না, এ বিষয়ে বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

প্রকাশের সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬