গুরুত্বপূর্ণ সংবাদ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 144
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ভয়ে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের পরীক্ষায় এমন দৃশ্য দেখা যায়।
এর আগে বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন।
গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম জানিয়েছেন, “কখন কার মাথার ওপর পলেস্তারা খসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা হেলমেট ব্যবহার করছি।”
অন্য শিক্ষার্থী নয়ন বলেন, “দুজন শিক্ষার্থী আহত হওয়ার পরও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আগের মতোই ক্লাস ও পরীক্ষা চলছে। এমন ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পরীক্ষায় বসা নিরাপদ মনে হচ্ছে না, তাই হেলমেট পরেই এসেছি।”
Tag :























