শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিত ০, কোহলি ০, শ্রেয়াস ০: যে বিব্রতকর রেকর্ডে নাম লেখাল ভারত হুমায়ূন আহমেদ একজনই, অনন্য পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার

হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 152

বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)–এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকেও এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হতে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন টোল ব্যবস্থা বাস্তবায়নে ওমানের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমতে শুরু করেছে।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান

প্রকাশের সময় : ১১:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬