Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর, কমবে জাল টাকা ও খুচরার ঝামেলা এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা

শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 92

রমজানজুড়ে ছুটি ঘোষণার কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে ধারাবাহিক ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একই ধরনের নির্দেশনা প্রদান করা হয়, যেখানে ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি পূরণে শনিবারগুলোতে ক্লাস চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬