Dhaka ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 139

আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যদিও বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে।

পরীক্ষায় শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে অংশ নিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে বৃত্তির জন্য বিবেচিত হতে।

নীতিমালা অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধা তালিকায় ছাত্র-ছাত্রী সমান হারে (৫০ শতাংশ করে) নির্বাচিত হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

পরীক্ষার হলে প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো অননুমোদিত কাগজপত্র সঙ্গে আনা নিষিদ্ধ। উত্তরপত্রে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে, না হলে তা বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার সময় কোনো প্রকার অসদুপায় অবলম্বন, কথা বলা বা অন্যের সহায়তা নেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা পর্যন্ত কেউ হল ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে হল ত্যাগ করতে হবে।

এছাড়া পরীক্ষাকালীন সব নির্দেশনা মেনে চলতে শিক্ষার্থীদের বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশের সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬