Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

বাসটিকে আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 162

কুমিল্লা জেলায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে থাকা বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেন এর সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক জনি বড়ুয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস ও ট্রেন—উভয়ের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসটিকে আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন

প্রকাশের সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬