কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- প্রকাশের সময় : ০৫:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 147
ঝিনাইদহের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।
এসময় কয়েক শ’ সুবিধাভোগীর মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়। এমপি আবু তালিব নিজ হাতে দুস্থ নারীদের মাঝে শাড়ি ও অর্থ প্রদান করেন।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।




















