Dhaka ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 125

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়কে। অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাস স্টেশন, রাবনা ও আশেকপুর বাইপাস এলাকায় যানবাহনের ধীরগতি দেখা যায়। বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে খোলা ট্রাক-পিকআপেও যাত্রী পরিবহন হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, একদিনে বিপুল সংখ্যক যানবাহন পারাপারের ফলে মহাসড়কে চাপ বেড়েছে। এছাড়া সড়কে যানবাহন বিকল হওয়ায় ধীরগতির সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

প্রকাশের সময় : ১০:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬