Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

বালিয়াকান্দির কুড়িপাড়ায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 149

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনটি বুধবার আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন এর উদ্যোগে করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমির আব্দুল হাই জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সজল কুমার সোম এবং উপজেলা জামায়াতের নেতা মনিরুজ্জামান মন্নু, জেলা ইউনিট সদস্য, রাজবাড়ী। স্থানীয় সমাজসেবক মোঃ সুজন শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মোহাম্মদ আব্দুল হান্নান সঞ্চালনা করেন।

প্রধান অতিথি আব্দুল হাই জোয়ারদার তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবাই এগিয়ে এলে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমাজ গড়া সম্ভব।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির কুড়িপাড়ায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬