গুরুত্বপূর্ণ সংবাদ:
নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 117
বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :




















