কোটালীপাড়ায় দুই হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ
- প্রকাশের সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 172
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার কোটালীপাড়া উপজেলা-এর বান্দল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ। তিনি দুই হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ ও পোলাও চালসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিঠু, রাকিবুল ইসলাম, সমাজসেবক লিয়াকত হোসেন লেবু, বিএনপি নেতা সত্তর সরদার এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, প্রতিবছরের মতো এবারও অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















