Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

মাকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 232

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এতে মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

গত মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলা-এর দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল তাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও এরই মধ্যে কাঠ ও টিনের তৈরি ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

হেনয়ারা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে এবং নিয়মিত টাকা চাইতো। টাকা না দিলে তাকে মারধরও করতো। ঘটনার দিন টাকা দিতে না পারায় তাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়।

তিনি আরও জানান, তার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে দীর্ঘ ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে তার স্বামী বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন ছোট ছেলে মাদকাসক্ত হওয়ায় তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।

প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার রাতে মাদকের টাকা না পেয়ে সে ঘরে আগুন দেয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

প্রকাশের সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬