Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 176

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি-তে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর-এর ২১৫তম আবির্ভাব উৎসব ও মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে সোমবার (১৬ মার্চ) রাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে লাখো মতুয়া ভক্ত সমবেত হন ওড়াকান্দিতে। এ উপলক্ষে ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে আয়োজন করা হয় লক্ষ কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠের। অনুষ্ঠানের আগে মাইকিং করে ভক্তদের যার যার অবস্থানে দাঁড়িয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। রাত ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে পবিত্র গ্রন্থ পাঠ শুরু হয়। শঙ্খধ্বনি ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় ভক্ত বিশ্রামস্থলসহ আশপাশের এলাকায় অবস্থানরত সকল ভক্ত নিজ নিজ স্থান থেকে এই পবিত্র গ্রন্থ পাঠে অংশ নেন। সমবেত ভক্তরা জানান, হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় তারা এই পাঠে অংশ নিয়েছেন। প্রতিবছর পুণ্যস্নানে অংশ নিতে তারা ওড়াকান্দিতে আসেন, তবে এবার এই সম্মিলিত পাঠ অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করেছে।

ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মণ্ডল বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণ-পাঠ সম্পন্ন হয়েছে। লক্ষ কণ্ঠে পাঠের মাধ্যমে মতুয়া দর্শনের ভ্রাতৃত্ব ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এ আয়োজন সফল করতে আগেই ব্যাপক প্রচারণা চালানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেওয়া হয় অসংখ্য পোস্ট।

আরেক উদ্যোক্তা রতন মণ্ডল বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে। এটি মতুয়া সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।

ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ ভক্তরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ

প্রকাশের সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬