Dhaka ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে ৯ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ ফ্লাইদুবাইয়ের পাইলটকে কুড়াল দিয়ে আঘাত করেন সহ-পাইলট: আমিরাত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম কালুখালীর মদাপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 137

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো: রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভুক্তভোগীকে হাসপাতালে নেয়া মো. ঈশান অভিযোগ করে বলেন, ‘শহীদ মিনারের ওপর পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার মাথায় গুলি লাগে এবং পেটের ডান পাশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক বলেন, ‘শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬