Dhaka ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

ঝিনাইদহে ১৫ পিস ইয়াবাসহ নারী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 140

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহানারা খাতুন ওই গ্রামের বাসিন্দা এবং মো. রেজার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহানারা খাতুনকে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীর কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের মূল উৎস শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ১৫ পিস ইয়াবাসহ নারী আটক

প্রকাশের সময় : ০২:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬