Dhaka ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা তিতুমীর

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 229

আগামী পহেলা বৈশাখ থেকে দেশের ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি আরও জানান, আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পূর্ববর্তী সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দলীয়করণ করেছে। ফলে যাদের এই তালিকায় থাকার কথা ছিল, অনেকের নাম সেখানে নেই। আবার যাদের থাকার কথা ছিল না, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিস্থিতি রাজনৈতিক হস্তক্ষেপের ফল। তবে বর্তমান সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যাতে সকল ত্রুটি দূর করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া যায়।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। পাশাপাশি ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য ভাতা চালু করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানান।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-2 আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা তিতুমীর

প্রকাশের সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬