Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 226

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে খুলনায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় খুলনার কয়রার নাকশা গ্রামের বাড়ির পাশে মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মারজিয়া আক্তার মিতু ও তার পরিবারের মরদেহ গ্রামের বাড়ি আনার পর সকালেই জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

ঘটনার তথ্য অনুযায়ী, বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের আবদুস সালামের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার আহাদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর মাইক্রোবাসে ফিরতে গেলে রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন। মাইক্রোবাসে ছিলেন মার্জিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম।

আরও বর পরিবারের ৯ জনের মরদেহ মোংলায় নেওয়া হয়েছে, সেখানে দাফনের অপেক্ষায় মানুষ রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ০২:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬