Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 229

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ভাঙ্গারহাট বাজারে অবস্থিত তাঁর নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রায় ৩০০ রোজাদার অংশগ্রহণ করেন। ইফতারের আগে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রামানন্দ বৈদ্য, ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার শেখ, সাধারণ সম্পাদক মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য শোভন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল তালুকদার এবং রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহাবুব আলম।

এছাড়াও উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশের সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬