Dhaka ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০১:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 156

কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠ-এ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ এবং মৎস্যজীবী হেমায়েত মোল্লা।

মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় তাদের অনেক সময় কাজ থাকে না। এই বাছুর পালন করে অবসর সময়ে আয় করার সুযোগ সৃষ্টি হবে এবং এতে তারা স্বাবলম্বী হতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাছ ও শামুক সংরক্ষণের সময় যাতে জেলেদের আয় বন্ধ না হয়, সে লক্ষ্যেই সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এর অংশ হিসেবে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশের সময় : ০১:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬