Dhaka ০১:১০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 144

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ (অডিও) বাজানোর দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক ছাত্রকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চাঁনখারপুল মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় দুই পেয়ার সাউন্ড বক্সও জব্দ করা হয়।

আটক হওয়া আসিফ আহমেদ ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, চাঁনখারপুল মোড়ে সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সাড়ে ৩টার দিকে সেখানে গিয়ে ভাষণ বাজানোর দায়ে আসিফকে আটক করে। জব্দ করে সাউন্ড বক্সও। পরে আটককৃত আসিফ ও জব্দকৃত সাউন্ড বক্স দুটি থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁনখারপুল মোড়ের এক দোকানদার বাংলা ট্রিবিউনকে বলেন, “৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দু’জন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদেরকে পুলিশ নিয়ে গেছে।”

তাদেরকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলের সকল কার্যক্রমই নিষিদ্ধ, যে কারণে আমরা নিয়ে আসছি।”

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আছে কিন্তু ৭ মার্চের ভাষণ তো ইউনেস্কো স্বীকৃত একটা হেরিটেজ এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, “আপনি সাংবাদিক হয়ে ইয়ে করসেন, আর আপনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ

প্রকাশের সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬