Dhaka ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাতসকালে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 151

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারও দূষণ বেড়েছে।

বুধবার (০৪ মার্চ) সকালবেলায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir–এর তথ্য অনুযায়ী, ৩১৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ২৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এছাড়া ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। ভারতের আরেক শহর দিল্লি–র স্কোর ১৮৪। পঞ্চম অবস্থানে থাকা বেইজিং–এর স্কোর ১৮৩।

একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাতসকালে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রকাশের সময় : ০৯:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬