Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফুলের চারা রোপণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 151

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমদিন অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমদিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান।

প্রথমদিন অফিস শেষে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে যান তিনি। দিনভর ব্যস্ত কর্মসূচি ও একাধিক বৈঠকের মধ্যদিয়ে কাটে তার প্রথম অফিস দিবস। সচিবালয়ে এদিন সাত ঘণ্টা অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফুলের চারা রোপণ

প্রকাশের সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬