গুরুত্বপূর্ণ সংবাদ:
ভাষাশহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 167
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এর আগে, প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
Tag :





















