Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 183

দীর্ঘ দুই দশক পর সংসদ চত্বরে ফিরে মন্ত্রিত্ব গ্রহণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় দেশের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তিনি।

শপথের পর তিনি বলেন, জাতির তো অনেক প্রত্যাশা। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে। বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে সেগুলো ফেরত আনতে হবে। গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রোথিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ২০ বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, তারা পরপর সাতবার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও। আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব।

স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারে, তাদের ওপর আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না।

তিনি বলেন, আমাদের প্রধান চেষ্টা হবে এদেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে। তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না। আর কোনো গুম খুন ইত্যাদি দেখতে চাই না। একটা সম্প্রীতির আবহ বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকুক এটাই কামনা করি।

ভোলা-৩ আসনের সাতবারের এমপি হাফিজ উদ্দিন আহমদ তৃতীয়বারের মতো মন্ত্রী হলেন। এর আগে তিনি দুবার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশের সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬