Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুটো শপথই নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মন্ত্রীদেরও বিকেলে শপথগ্রহণ করা হবে। সকালের রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়েছে।

শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

এই ঘটনার পর জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতারা। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা

প্রকাশের সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬