Dhaka ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

শিক্ষার্থীদের ‘রাজাকার’ মন্তব্যে ইউজিসি সচিবের অপসারণ দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ফখরুল ইসলামের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর ইউনিট। একই সঙ্গে ফখরুল ইসলামকে পুনর্বাসনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। এসময় ইউজিসির আরও ৩৫ কর্মকর্তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের যুগ্ম সদস্য সচিব ফারহান দিনার বলেন, ২০২৪ সালের আন্দোলন চলাকালীন ইউজিসির সচিব ফখরুল ইসলাম আমাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন এবং নিজে ফেসবুকে পোস্ট করেন। আমাদের রাজাকারের বাচ্চা বলে ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি বহাল থাকবেন এটা ছাত্রজনতার সঙ্গে বেইমানি করা ছাড়া কিছু নয়। সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে কয়েকবার স্বারকলিপি জমা দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের অভয় দিয়েছিল যে আমরা তাকে দ্রুত সরাবো, অপসারণ করবো। তাকে অপসারণের জন্য নানা ধরনের টালবাহানা তারা করে। তারা আমাদের অনেকবার সময় বেঁধে দেয়। কিন্তু আলটিমেটলি ইউজিসি সচিব ফখরুল ইসলামকে তারা অপসারণ করতে পারেনি। না পারার পেছনে কারণ ছিল যে ফ্যাসিস্ট রেজিমের যে গুরুত্বপূর্ণ দপ্তরে যারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত এরা প্রত্যেকটা দপ্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করছে।

তিনি বলেন, গত উপদেষ্টা প্যানেল যারা ছিলেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেননি। না পারার মূল কারণ ছিল তারা নিজেই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করবে আমরা তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছি। কোথাও আওয়ামী লীগ পুনর্বাসন হবে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নেবো না।

আগামীর সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কাল শপথগ্রহণ করার পর পরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তাড়াতাড়ি অপসারণ করবেন যেন ভালো ইমেজের মানুষ এখানে আসতে পারেন। এখানে যেন দুর্নীতি না হয় এমনকি বাকি প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটিগুলো যেন স্বচ্ছ হয়, স্বচ্ছতা অনুসারে যেন নিয়োগগুলো হয়, সবাই মিলেমিশে যেন একটা সুন্দর দেশ আমরা করতে পারি- এটা আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের ‘রাজাকার’ মন্তব্যে ইউজিসি সচিবের অপসারণ দাবি

প্রকাশের সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬