Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 139

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা চিঠিটি পেয়েছি।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে শপথকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে এটি কয়েক দফায় আয়োজন করা হতে পারে। গ্রুপভিত্তিকভাবে সদস্যরা শপথ নেবেন।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬