Dhaka ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

বাঙলা কলেজ ইকোনমিক্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে জয়–শফিউল

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 183

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বিকাশে কাজ করা “বাঙলা কলেজ ইকোনমিক্স ক্লাব”-এর ২০২৬–২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জয় ঘোষ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিউল আলম।

বিভাগের মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: খাইরুল ইসলাম
সহ-সভাপতি: আতাউর রহমান, হাফিজুর রহমান, সোহেল রানা ও মাসুম বিল্লাহ
যুগ্ম সাধারণ সম্পাদক: তুহিন আলম, রিফাত আলি শেখ ও মালিহা বিনতে মোস্তফা
সাংগঠনিক সম্পাদক: আলম মিয়া
সহ-সাংগঠনিক সম্পাদক: জাবেরুল ইসলাম তানভীর, ফারহানা আহমেদ লিজা ও নাসিমুল হক নিরব
দপ্তর সম্পাদক: সালহা বিন ইসলাম সাদী
প্রচার সম্পাদক: কামরুল হাসান রুমন
এছাড়াও বিভিন্ন উপ-সম্পাদক পদে দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটি শুরু থেকেই অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেমিনার, গবেষণা কর্মশালা, ক্যারিয়ার গাইডলাইন সেশন এবং সমসাময়িক অর্থনৈতিক বিষয়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

নতুন কমিটি আগামী এক বছরে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের লক্ষ্য—স্বচ্ছতা, নিষ্ঠা ও সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে “বাঙলা কলেজ ইকোনমিক্স ক্লাব”-কে কলেজের অন্যতম সেরা একাডেমিক ও গবেষণাধর্মী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাঙলা কলেজ ইকোনমিক্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে জয়–শফিউল

প্রকাশের সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬