Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা : টিআইবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিলেও দলের কিছু নেতাকর্মী মাঠে উপস্থিত ছিলেন এবং নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির কার্যক্রম ও ছাত্র সংগঠন নিষিদ্ধ ছিল। তবুও দলের কিছু অংশ ভোটে অংশ নিয়েছে এবং নির্বাচনী পরিবেশে সক্রিয়ভাবে উপস্থিত ছিল।

প্রতিবেদনে বলা হয়, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ভোট টানার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াত জোট ও জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা দেখা গেছে। কিছু নেতাকর্মী সরাসরি অন্য দলের প্রচারণায়ও অংশ নিয়েছেন।

টিআইবি উল্লেখ করেছে, আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক ঘোষণা করার অবস্থান থেকে সরেনি, যা দলের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা : টিআইবি

প্রকাশের সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬