রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শিশুর নাম ‘খালেদা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

সিরাজগঞ্জ এর রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছিলেন এক নারী ভোটার। ভোটকেন্দ্রে জন্ম নেওয়া ওই কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।

রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ, শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি। ওই জন্মসনদে শিশুটির নাম দেওয়া হয়েছে ‘খালেদা’।

গত বৃহস্পতিবার সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন। উপস্থিত নারী ভোটাররা তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি এক কন্যাসন্তান প্রসব করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। পরে তিনি জেলা প্রশাসককে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন এবং উপহার সামগ্রী তুলে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শিশুর নাম ‘খালেদা’

প্রকাশের সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬